অকালবোধন pdf book link - অঙ্কন মিত্র Akalbodhon pdf by Ankon Mitra book pdf link
গড়িয়াহাটের কাছেই একটি বিলাসবহুল পাড়ায় ঝাঁ-চকচকে নতুন বহুতল। মণিকর্ণিকা অ্যাপার্টমেন্ট। তারই আট তলায়, ‘বােস ইনভেস্টিগেশন এজেন্সি’র অফিসটা খুঁজে পেতে খুব বেশি কষ্ট করতে হল না জারুলকে। আড়ষ্ট পায়ে কাচের দরজাটা ঠেলে ভিতরের নরম কার্পেটটায় পা ডােবাতেই, চার দিকের কনকনে ঠান্ডায় জারুলের সারা গায়ে কাঁটা দিয়ে উঠল।
ঠিক তক্ষুনি সামান্য দূরে বসা রিসেপশন টেবিলটার পিছন থেকে একটি মেয়ে ঠোঁটে প্লাস্টিক-হাসি ঝুলিয়ে জারুলকে বলে উঠল, “কী সাহায্য করতে পারি বলুন?”
জারুল তখন কাঁপা কাঁপা হাতে চড়া মেকআপ করা মেয়েটির দিকে ইন্টারভিউয়ের কল-লেটারটাকে বাড়িয়ে দিল।
মেয়েটি কাগজটা ওর হাত থেকে নিয়েই এক-ঝলক কাগজটায় চোখ বােলাল। তার পর জারুলকে এক বার আপাদমস্তক মেপে নিয়ে, পাশে রাখা ইন্টারকমে ডায়াল করল। নিচু গলায় সামান্য বাক্যালাপের পর মেয়েটি আবার মুখের সেই মেকি হাসিটাকে ফিরিয়ে এনে বলল, “স্যর, তােমার, আই মিন, আপনার জন্যই অপেক্ষা করছেন।”
কথাটা বলেই হাত তুলে পাশের দিকের একটা বন্ধ দরজার দিকে ইঙ্গিত করল রিসেপশনিস্ট মেয়েটি।
সাদা বন্ধ দরজাটার দিকে ধুকুপুকু বুকে এগিয়ে গেল জারুল। জীবনের প্রথম চাকরির ইন্টারভিউ। তার উপরে জারুলের এখনও চাকরি করার বয়স হয়নি। শুধু ছােটবেলা থেকে গােয়েন্দা হওয়ার শখ আর হঠাৎ করে এই গােয়েন্দা সংস্থার ইন্টারভিউর ডাক উপেক্ষা করতে -পেরে ও এসে হাজির হয়েছে।
কিন্তু দরজাটার দিকে পা বাড়াতে-বাড়াতে আরও দুটো জিনিসে ভারী খটকা লাগল জারুলের। এক, এত বড় একটা অফিস খুলে বসে ‘বােস ইনভেস্টিগেশন এজেন্সি’ শুধু ওকেই কেন ইন্টারভিউতে ডাকল? পরীক্ষায় তাে অনেকেই বসেছিল ওর সঙ্গে। তাদের কাউকেই তাে ও এখানে দেখছে না! আর কেউই পাশ করেনি নাকি? এটা কখনও হতে পারে? খটকা নম্বর দুই, এমন ঝকঝকে অফিসের যিনি মালিক, তিনি নিশ্চয়ই বেশ ব্যস্ত মানুষ হবেন। তা হলে তাঁর মতাে এক জন হােমরাচোমরা বস, জারুলের মতাে একটা পুঁচকে এবং অচেনা মেয়ের ইন্টারভিউয়ের জন্য কেন এত আগ্রহ নিয়ে বসে রয়েছেন?
এমন সাত-পাঁচ ভাবতে-ভাবতেই জারুল দরজাটাকে সামান্য ফাঁক করে কাঁপা গলায় বলল, “মে আই কাম ইন?”
ভিতরের ঘরটা বেশ বড় এবং সুন্দর করে সাজানাে।
অকালবোধন pdf book Download করুন এখান থেকে।
