বসতি - নন্দিতা বাগচী Basari pdf by Nandita Bagchi

বসতি pdf download - নন্দিতা বাগচী Basari pdf by Nandita Bagchi book pdf

পৌনে সাতটা বাজে। কালাচাঁদ ফেরেনি এখনও। ফেলনার বুকটা ঢিপঢিপ করছে। কালাচাঁদের পায়ের তলার মাটিটা শক্ত থাকা জরুরি। তার নিজের জন্য তাে বটেই, ফেলনার জন্যও। কালাচাঁদই তাে তাকে। আশ্রয় দিয়েছে। দু'বেলা দু'মুঠো খেতে দেয়, তার বাথরুম ব্যবহার করতে দেয়, মায় রাতে তার তক্তপােশের একটা কোনায় গুটিসুটি মেরে শুতেও দেয়। প্রতিদানে তার অবসর। সময়ে কালাচাঁদকে সাহায্য করে ফেলনা।। ফাই-ফরমাশ খাটে। সকাল-সন্ধে বাঁশি বাজিয়ে কৃষ্ণ-ভজনের ধুন শােনায়। ঠায় দাঁড়িয়ে আছেন মুখার্জিসাহেব। তাঁর দিকে আড়চোখে তাকিয়ে। দেখল ফেলনা। কী সুন্দর ইস্তিরি করা খাকি রঙের হাফপ্যান্ট পরেছেন তিনি। সঙ্গে লাল টুকটুকে কলারওয়ালা গেঞ্জি। পায়ে ছাই রঙের হাঁটার জুতাে। ফেলনার সবচেয়ে ভাল লাগে ওঁর ওই সাদা ধবধবে ছাগল দাড়িটা। ঠিক যেন অমিতাভ বচ্চন। তবে তাঁর মতাে লম্বা। নন মুখার্জিসাহেব। আর বেশ মােটা। ঊড়িটাও বাগিয়েছেন জবরদস্ত। হবে না? সন্ধেবেলায় বসে খালি তাস খেলা আর ওই ছাইপাঁশ। গেলা! বিচ্ছুর কাছ থেকে সব খবর পায় ওরা। কিন্তু মুখার্জিসাহেব এমন ‘নট নড়নচড়ন নট কিছু’ হয়ে দাঁড়িয়ে আছেন কেন? কালাচাঁদকে হাতে-নাতে ধরবেন বলে? মাকুর টানাপড়েন ফেলনার মনে।
 লিফটের কোলাপসিব্‌ল গেট দুটোতে ঘটাং ঘটাং করে আওয়াজ হল। পাঁচ তলার ডাক্তারবাবুদের কাজের মাসি মিনু নেমে এসেছে। তার কাঁধে মস্ত বড় একটা বইয়ের ব্যাগ আর হাতে জলের বােতল। পিছন-পিছন আসছে ডাক্তারবাবুর মেয়ে পমপম। মুগ্ধ। দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে ফেলনা। ফর্সা টুকটুকে মেয়েটাকে সাদা ধবধবে স্কুলের জামা পরে মনে হচ্ছে যেন একথােকা দোলনচাঁপা ফুল।
মুখার্জিসাহেব এগিয়ে গিয়ে পমপম দিদিকে জড়িয়ে ধরলেন। গালে গাল লাগিয়ে ‘হায়-হায়’ করলেন। তার পর ইংরিজিতে আরও অনেক কিছু বললেন। ফেলনা শুধু। ‘সুইটহার্ট’ কথাটা বুঝতে পারল, আর কিছু বােঝার ক্ষমতা নেই তার। তবে কালাচাঁদের। অনুপস্থিতিতে তার কর্তব্যগুলাে সম্পাদন করার চেষ্টা করে সে। তাই ল্যাংচাতে-ল্যাংচাতে সদর দরজার দিকে এগিয়ে গিয়ে ছিটকিনিটা খুলে একটা পাল্লা সরিয়ে দাঁড়িয়ে রইল সে। পমপমের স্কুলবাসটা তাকে নিয়ে চলে যেতেই আদিদেব লিফটের দিকে এগিয়ে গেলেন। মিনুও তাঁর পিছন পিছন যাচ্ছিল, ফেলনা তার হাত ধরে একটা আলতাে টান মেরে বলল, “অ মাসি, চা খাবা না? কালাদা চা নিয়ি এল বলে।”
মিনু দু’হাত নেড়ে বলল, “না রে ল্যাংড়া, এখন আর চা-টা খাওয়া যাবে না।

নন্দিতা বাগচীর বসতি pdf download করুন  এখান থেকে।

Post a Comment

Previous Post Next Post