তাজের স্বপ্ন pdf by নারায়ণ সান্যাল Tajer Swapna pdf by Narayan Sanyal pdf
কালাে রঙের সিডান-বডি গাড়িটা বড় রাস্তা ছেড়ে স্টেশনের প্রবেশপথে পাের্টিকোর নিচে এসে অবশেষে থামল। ভাল করে তখনও ভাের হয়নি। কুয়াশার অবগুণ্ঠনে দূরের গাছপালা সব অস্পষ্ট। রাস্তার ধারে একপায়ে-খাড়া বিজলি বাতিগুলাে রাত-চরা মাতালের ঘােলাটে চোখ মেলে চেয়ে আছে ঘন কুয়াশার দিকে। তারই আবছা-আলােয় সামনের দিকে কিছুটা পর্যন্ত নজর চলে। পুব-আকাশের একটা কোণা ক্রমশ ফর্সা হয়ে আসতে শুরু করেছে। রাত-আঁচলের আড়ালে যা-কিছু সঙ্গোপন ছিল, ক্রমে ক্রমে রূপে-রেখায় তা ফুটে উঠতে শুরু করেছে, এখানে-ওখানে। গাড়ির কাচে জমেছে শিশির, চিকচিক করছে স্টেশন-বাড়ির প্রতিফলিত আলােয়। মিউনিসিপ্যালিটির ঝাড়ুদারের দল নাকে ফেট্টা জড়িয়ে ধুলাের ঝড় তুলেছে রাস্তায়।
কালাে গাড়িখানায় তিনজন যাত্রী, ড্রাইভার ছাড়া। চালকের পাশে মাঝ বয়সী একজন ভদ্রলােক। সবাঙ্গ কালে ভারকোটে ঢাকা। কানের পাশে । চুলগুলােয় পাক ধরেছে। পিছনের সীটে একজন সুপারী বৃদ্ধ। চোখে মােটা ফ্রেমের চশমা। বুদ্ধিদীপ্ত উজ্জ্বল চেহারা। দেখলেই বােঝা যায় জীবনে সুপ্রতিষ্ঠিত। গুরুদায়িত্ব বয়ে বেড়াবার মত ব্যক্তিত্ব আছে তার চেহারায়। একমাথা প্ল্যটিনাম-ব্লণ্ড সাদাচুল, পিছনে ফেরানাে। ঠোট দুটি চাপা, গোঁফদাড়ি কামানাে। তীক্ষ দৃষ্টিতে তিনি তাকিয়েছিলেন পাশে-বসা গাড়ির তৃতীয় যাত্রীটির দিকে। স্টেশনচত্বরে গাড়ি এসে দাড়ায়। ওঁরা নামলেন। ট্রেন আসার সময় হয়েছে। শীতের সকাল। কলগুঞ্জন জেগেছে শীতকাতুরে স্টেশনের বুকে। মাথামুথ পাগড়ির ফেট্টিতে টাকা জন-দুই কুলি এগিয়ে আসে গাড়ির দিকে। ড্রাইভার পিছনের কেরিয়ারের ঢাকনাটা খুলে দেবার উপক্রম করতেই রাশভারী বৃদ্ধ ভদ্রলােক হঠাৎ সেই তৃতীয় যাত্রীটির দিকে ফিরে বলেন, এর ভতর কি আছে প্রিয়?
নারায়ণ সান্যাল এর তাজের স্বপ্ন pdf download করুন এখান থেকে।
Tags
Narayan Sanyal
