কাবুলিওয়ালার বাঙালি বউ - সুস্মিতা বন্দ্যোপাধ্যায় Kabuliwalar Bangali Bou by Susmita Bandopadhyay

কাবুলিওয়ালার বাঙালি বউ - সুস্মিতা বন্দ্যোপাধ্যায় Kabuliwalar Bangali Bou pdf boi by Susmita Bandopadhyay

ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয়েওসবাইকে উপেক্ষা করে বিয়ে করেছিলেন। ভিনদেশি এক মুসলিম যুবককে। বিশ্বাস করে পাড়ি দিয়েছিলেন শ্বশুরবাড়ি সুদূর আফগানিস্তানে। কিন্তু সেখানে গিয়ে বুঝলেন, এরা ভণ্ড, ধর্মান্ধ। ওদেশে একবার কেউ ঢুকলে আর বেরোতে পারে না। লেখিকা বন্দী হলেন শ্বশুরবাড়ি নামক সেন্ট্রাল জেলে। যার হাত ধরে গিয়েছিলেন সেই স্বামীও ফেলে রেখে পালিয়ে এলেন ভারতে। নিজের বলতে কেউ নেই। চলল অকথ্য অত্যাচার। শারীরিক, মানসিক। অনাহারে অনিদ্রায় দিন কাটে। বন্ধু স্বজনরা তাঁকে টানে। মন স্বদেশে ফেরার জনা ব্যাকুল। মন যেতে চায় মা-বাবার স্নেহের ছায়ায়। অথচ তাঁরা কেউ-ই তাঁর হদিস জানেন না। দীর্ঘ আট বছর অসহ্য যন্ত্রণা সহ্য করতে করতে তিনি বলা চলে মরিয়া। প্রতিজ্ঞাঃ এদের পরাস্ত করবেন যে করেই হোক, যেমন করেই হোক। কাবুলে তখন তালিবান বনাম রাব্বানির যুদ্ধ তুঙ্গে। অগত্যা পাকিস্তানে পালিয়ে চলে যান। উদ্দেশ্য, সেখানে ইন্ডিয়ার অ্যামবাসির কর্মীরা সাহায্য করবে দেশে ফিরতে। বিধি বাম। অ্যামবাসির বড়কর্তা প্রস্তাব দেন শয্যাসঙ্গিনী হলেই পাবেন মুক্তি। অথচ পাকিস্তানের পুলিশ সাহায্যের হাত বাড়িয়ে দেয় কোনও কিছুর মূল্যে নয়। সেখানেও বাধ সাধল তাঁর শ্বশুরবাড়ির লোকজন। ফলে বাধ্য হলেন আফগানিস্তানে ফিরে যেতে। এবার শ্বশুরবাড়ি আর সেন্ট্রাল জেল নয়, তিহার জেলে পরিণত। এরপরও কী অসম্ভব রকমের বিপর্যয় ঘটেছে লেখিকার জীবনে, সেই ভয়ার্ত করুণ কাহিনীই এ-বইয়ে লিপিবদ্ধ।

সুস্মিতা বন্দ্যোপাধ্যায় এর bangla pdf book কাবুলিওয়ালার বাঙালি বউ pdf download করুন এখান থেকে। 

Post a Comment

Previous Post Next Post