ভালো রবিবার ভূত সংখ্যা ২০২১ Bhalo Robibar Bhut Songkha 2021 pdf
ভালো রবিবারের কথা
এই বিজলিবাতিতে মোড়া পৃথিবীতে ভূতেরা কি আছে? নাকি মানুষের অত্যাচারে তারা সব নিজেরাই ভূতের ভূত হয়ে গেছে - সেটা এক জটিল প্রশ্ন। মানুষের সভ্যতার আদি যুগ থেকেই একটা অন্ধকার ছায়া-ছায়া জগতের দিকে তার আকর্ষণ। তাই নিয়ে চর্চা, আচার অনুষ্ঠান, লোকপ্রবাদ, লেখালেখি। যে বিজ্ঞান মানুষকে মহাকাশে নিয়ে যায়, ইন্দ্রিয় দিয়ে ব্যাখ্যা করা যায় না এমন যে কোনও কিছুর দিকেই ভ্রূ কুঁচকে তাকায়, সেই বিজ্ঞানের সঙ্গেই দিব্যি এত কাল ধরে এক দুনিয়ায় সহাবস্থান করছে অতীন্দ্রিয়ের ভাবনা। সেই সত্যি-মিথ্যে বা বিশ্বাস- অবিশ্বাসের দ্বন্দ্বে না গিয়েও বলতে পারি - ঝমঝমে বর্ষার সন্ধ্যায় ঠাকুরদা বা ঠাকুরমার কাছে গা-ছমছমে গল্প চোখ গোল গোল করে শোনা, কিম্বা কনকনে শীতের রাতে কম্বলের তলা থেকে মুন্ডু বার করে পড়া ভূতের গল্পের বইয়ের আমেজই আলাদা। রোমাঞ্চে কেউ কারো থেকে কম যায় না। রোজ যা দেখতে পাই, যা চেনা - তার বাইরে একটা অজানা, কুয়াশাময় হাতছানি যেন। শুধু এই মজা, এই রোমাঞ্চটুকু চেখে দেখতে এবারে ভালো রবিবারের পাতায় শুধু ভুত আর ভূত। দেখো কেমন লাগে তোমাদের।
Magazine pdf book ভালো রবিবার ভূত সংখ্যা ২০২১ Bhalo Robibar Bhut Songkha 2021 pdf download করুন এখান থেকে।
Tags
Magazine
