উদ্দাম রজনীর কাব্য pdf link - সুবোধ সরকার Uddam Rajanir Kabya pdf by Subodh Sarker pdf
কবি বললেন, হরিদ্বার থেকে তুমি আমার জন্য কী এনেছ? পাঠক বললেন, এক ঘটি গঙ্গাজল। কবি বললেন, গঙ্গাজল দিয়ে আমি লিখব? পাঠক বললেন, হে কবি, ট্রেনে করে, গোরুর গাড়ি করে, রিকশ করে আসতে আসতে ঘটি আর ঘটি নেই, আমি চা খেতে রাস্তার ওপারে একটা ধাবায় গিয়েছিলাম। ফিরে এসে দেখি ঘটি রূপান্তরিত হয়েছে একটি অপরূপা কন্যায়। সে আপনার সব লেখা পড়েছে। আপনি তাকে নিন। আমি তাকে আর হরিদ্বারে ফিরিয়ে নিতে পারব না। যে একবার জন্মায়, তাকে আর মাতৃগর্ভে ফেরানো যায় না।
কবি বললেন আমার বয়স হল
বয়সের ভারে পথ চলি আমি ঝুঁকে
আমার সামনে কেন নিয়ে এলে একে?
নতুন দুঃখ সইতে পারি না বুকে
পুরনো দুঃখ একটু একটু পারি
পুরনো দুঃখ পুরনো লেখার মতো
বিষণ্ণ করে, অবশ করে না মন
বিকেলের গায়ে থেকে গেছে তার ক্ষত।
যখন যখন অবাক হয়েছি আমি
সুন্দর দেখে সুন্দর হতে চাই
জ্যোৎস্নায় আমি জ্যোৎস্নার মতো ভাসি
ভেসে যেতে যেতে নতুন কষ্ট পাই।
মানুষের মন যত আনন্দ করে
মানুষ ততই নিয়তিকে ডেকে আনে
সুন্দর এসে যখন দাঁড়ায় ঘরে
ঘর ভরে ওঠে আঘ্রাণে আঘ্রাণে।
কাকে নিয়ে এলে আমার সামনে তুমি
এ যে একেবারে আগুনের লেলিহান
বহুদিন বাদে সোজা হয়ে আমি
উঠি জেগে ওঠে যত মৃত বাসনার গান।
সুবোধ সরকার এর pdf book উদ্দাম রজনীর কাব্য pdf download করুন এখান থেকে।
Tags
Various
